,

শিরোনাম

ভূঞাপুরে ৩শ পিচ ইয়াবাসহ ২ জুলাই যোদ্ধা আটক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ২জন জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ এলেঙ্গা থেকে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। 

কালিহাতী উপজেলা এলেঙ্গা থেকে  মঙ্গলবার বিকেলে ৩শ পিচ ইয়াবাসহ ২ জন জুলাই যোদ্ধাকে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ)  পুলিশ আটক করে।

আটককৃতরা হলেন, জুলাই যোদ্ধা টাঙ্গাইল জেলা বিএনএ’ র যুগ্ম আহবায়ক ও ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের আজহার আলীর ছেলে হাসান আলী (৩৭) এবং  জুলাই যোদ্ধা ভূঞাপুর উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)। 

তাদের  কাছে প্রত্যেকের কাছে ১৫০ পিচ করে মোট ৩শ পিচ ইয়াবা পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা এএসআই আসলাম হোসেন জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়