,

শিরোনাম

‘শিগগিরই ভেঙে ৪ ভাগ হবে উত্তরপ্রদেশ’

সংবাদের আলো ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে খুব শিগগিরই ভেঙে ৪টি নতুন রাজ্য তৈরি করা হবে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী এবং সোহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর।

তার দাবি, নতুন ‘পূর্বাঞ্চল’ রাজ্য গঠিত হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী হবেন রাজভর সম্প্রদায়েরই কেউ। 

আম্বেদকরনগরে এক জনসভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে। জাতি শুমারি শেষ হওয়ার পরেই রাজ্য ভাগের এই কাজ শুরু হবে বলে প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন।

প্রস্তাবিত ৪টি নতুন রাজ্য হলো—পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড এবং হারীত প্রদেশ। রাজভরের মতে, পূর্বাঞ্চলে রাজভর জনগোষ্ঠীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, তাই সেখানকার ক্ষমতার শীর্ষে এই সম্প্রদায়ের প্রতিনিধিই থাকবেন। 

২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই রাজভরের এই মন্তব্য রাজ্যের রাজনীতির পুরোনো রাজ্য ভাগের আলোচনাকে আবার গরম করে তুলেছে। বিশাল এই রাজ্যটিকে প্রশাসনিক সুবিধার জন্য ভাগ করার দাবি দীর্ঘদিন ধরেই চলছে। ২০১১ সালেও মায়াবতীর সরকার বিধানসভায় চার ভাগে ভাগের প্রস্তাব পাস করলেও কেন্দ্র সরকার তখন অনুমোদন দেয়নি। 

সমাবেশে অনগ্রসর শ্রেণীর (ওবিসি) ২৭ শতাংশ কোটার সুবিধা সবাই যেন সমানভাবে পায়, সে বিষয়েও জোর দেন রাজভর। তিনি আশা প্রকাশ করেন যে, জাতি শুমারির পর অনগ্রসর শ্রেণীর সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়