,

শিরোনাম

যুক্তরাষ্ট্র আবারও হামলা করলে নতুন চমক দেখানোর হুমকি ইরানের

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্র ও লক্ষ্যবস্তু ব্যবহার করে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সোমবার (২১ সেপ্টেম্বর) এই হুঁশিয়ারি দেন আইআরজিসির এক মুখপাত্র। খবর আল আরাবিয়ার।

বিবৃতিতে আইআরজিসি মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পালটা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসবে।

তিনি বলেন, ‘নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে, যা দেখে বিশ্ব অবাক হবে।

মুখপাত্র আরও বলেন, আগের হামলার লক্ষ্যবস্তু এবার একই নাও হতে পারে। এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।

সেইসঙ্গে আইআরজিসি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও প্রস্তুত বলে জানান তিনি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।

চাপ সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পালটাপালটি অবরোধ বজায় রেখেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়