পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শেরপুরে যুবদলের মিছিল- সমাবেশ
শেরপুর প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার বিকেল ৪টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা। বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে মো. আতাহারুল ইসলাম আতা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদল শান্তিপূর্ণভাবে রাজপথে থাকবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য বক্তারাও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিছিল ও সমাবেশে শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।