গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে
সংবাদের আলো ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে তিনি এ অভিযোগ করেন।
জুলাই আন্দোলনে ছাত্রদের ত্যাগের কথা স্মরণ করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বিএনপিকে এ সময় আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

এদিকে, আজ অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন ইস্যুতে জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, এই দুই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। এই নির্বাচন প্রমাণ করেছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।