জনগণের অধিকার পাহারা দেওয়ার প্রত্যয় জামায়াত আমিরের
সংবাদের আলো ডেস্ক: বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিনই চৌকিদার হিসেবে জনগণের অধিকার পাহারা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাতের সময় তিনি এ প্রত্যায় ব্যক্ত করেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় বসেছে। এখন জেলা পরিষদে প্রশাসক বসানোর কোনো যৌক্তিকতা নেই।
সবসময় ভালোর পক্ষে স্লোগান এবং মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ডা. শফিকুর রহমান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।