,

শিরোনাম

পূর্ব শত্রুতার জেরে সরিষাবাড়ীতে কৃষকের ৪০ শতাংশ জমির সরিষা ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের ৪০ শতাংশ জমির সরিষা ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভাটারা ইউনিয়নের পারপারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

আজ সোমবার বিকালে এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী কৃষক লাভলু মিয়া ও স্থানীয় কৃষকরা নষ্ট হয়ে যাওয়া সরিষা ক্ষেতে দাঁড়িয়ে প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের বিচার দাবি জানান। 

​থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের পারপারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রেজাউল করিম লাভলু পৈত্রিক সূত্রে পাওয়া ৪০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে নিয়মিত বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। সম্প্রতি একই এলাকার মৃত ইদৎজোহার ছেলে আব্দুল মান্নান গুদু ওই জমি নিজের দাবি করে আসছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

​গত রোববার (রবিবার) সকালে কৃষক লাভলু মিয়া জমিতে গিয়ে দেখেন, তার পুরো ৪০ শতাংশ জমির সরিষা গাছগুলো মরে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. রেজাউল করিম লাভলু বাদী হয়ে প্রতিবেশী আব্দুল মান্নান গুদুকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী কৃষক রেজাউল করিম লাভলু ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাপ-দাদার আমল থেকেই আমরা এই জমিতে আবাদ করে আসছি। কিন্তু আব্দুল মান্নান গুদু এর আগেও বিভিন্ন সময় ঘাস মারার বিষ প্রয়োগ করে আমাদের ফসল নষ্ট করেছেন। এবারও তিনি শত্রুতা করে আমার পুরো সরিষা ক্ষেত বিষ দিয়ে পুড়িয়ে ও নষ্ট করে দিয়েছেন। আমি এ ঘটনার সুব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

​এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নান গুদুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ​এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়