,

শিরোনাম

কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

খা‌লেক পার‌ভেজ লালু, কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি: কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ মোড়ের টিনশেডের কয়েকটি দোকানে ভোররাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়