,

শিরোনাম

আজ ভূঞাপুর হানাদার মুক্ত দিবস

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আজ ৮ অক্টোবর টাঙ্গাইলের ভূঞাপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাক বাহিনীকে পরাস্থ করে মুক্তিযোদ্ধারা ভূঞাপুরকে মুক্ত করেন।

মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার খন্দকার হাবিবুর রহমান ও হাবিবুর রহমান হাবীবের নেতৃত্বে পাক সেনাদের সাথে সম্মুুখ সমরে লিপ্ত হয় মুক্তিযোদ্ধারা।  ভূঞাপুর শহরে সম্মুখ সমরে শহীদ হন আব্দুল কদ্দুস।  এছাড়া কাদেরিয়া বাহিনীর অনেক মুক্তিযোদ্ধা আহত হয়। তবে বিভিন্ন এলাকা থেকে শতাধিক রাজাকারকে আটক করে মুক্তিযোদ্ধারা।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন কোনো কর্মসূচি গ্রহণ করেনি। মুক্তিযোদ্ধা সংসদের সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। আমি তাঁদের সাথে যোগাযোগ করে দেখি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়