,

শিরোনাম

আবরার ফাহাদ হত্যা জাতিকে নাড়া দেয়, সেই জাগরণেরই চূড়ান্ত পরিণতি অভ্যুত্থান

সংবাদের আলো ডেস্ক: আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। সেই জাগরণের চূড়ান্ত পরিণতিতেই চব্বিশের গণঅভ্যুত্থান, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কখনো আত্মসমর্পণ করবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছরের শত হামলা-মামলার মধ্যেও ছাত্রদলের নেতাকর্মীরা গুপ্ত হয়নি। প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে মানুষের ভাগ্যবদলের চেষ্টা করেছে ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতে, ফ্যাসিবাদী ও গুপ্তরা দেশ ও মানুষের জন্য কাজ করে না। সবসময় তাদের লক্ষ্য থাকে শুধু ক্ষমতা দখল, হত্যা, খুন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়