নাগেশ্বরী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি মহোদয় নাগেশ্বরী থানা পরিদর্শন করেছেন। তাঁর আগমন উপলক্ষে নাগেশ্বরী থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান নাগেশ্বরী থানা (ওসি)মো: এনামুল হক প্রধান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ এবং নাগেশ্বরী থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।পুলিশ সুপার থানা পরিদর্শনের সময় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।