ভূঞাপুরের যুবক অস্ত্রসহ ঢাকায় আটক
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের যুবককে অস্ত্রসহ আশুলিয়া বাইপাল থেকে শুক্রবার (১২ জুন) আটক করে পুলিশ।
আটককৃত যুবক খোকন (২৮) উপজেলার অর্জুনা গ্রামের মঈন উদ্দিন মন্ডলের ছেলে। সে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় বসবাস করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শুক্রবার একটি পাকিস্তানের তৈরি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ আশুলিয়া থানার পাইপাইল এলাকা থেকে আটক করে।
পুলিশ জানায়, সে সন্ত্রাস ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।