,

শিরোনাম

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

সংবাদের আলো ডেস্ক: চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ হাজার ৬শ’ ৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্য তিনি পাচারের চেষ্টা করছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়