রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

​আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ​”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”— এই অমর সুরের মূর্ছনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ​ ​একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী’র নেতৃত্বে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়। ​প্রভাত ফেরি ও অন্যান্য প্রতিযোগিতা ​দিবসের দ্বিতীয় পর্বে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করা হয়।

প্রভাত ফেরি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ​আলোচনা সভা ও বক্তাগণ ​উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায়  ইউএনও রিফাত নূর মৌসুমী’র সভাপতিত্বে ও আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ​ আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার শাহা,  বীরমুক্তিযোদ্ধা ​মহিউদ্দিন আহমেদ,  ​ আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মুহিদুল হক, উপজেলা বিএনপির সভাপতি  ​আব্দুল মান্নান মিয়া আব্বাস,​উপজেলা জামায়াতে আমীর মাওলানা রেজওয়ানুন নবী, আলফাডাঙ্গা  ​ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক  আলমগীর কবির প্রমূখ।  ​সভাপতির সমাপনি বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, ​”ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় প্রেরণা। রক্তস্নাত সেই সব বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছিলেন।” ​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,  রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কোমলমতি  শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ