শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে মাদককারবারীর হামলায় ২ জন আহত

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদককারবারীদের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা সদরে গণেশ মোড়ে বুধবার রাত সাড়ে ৮ টায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদককারবারীরা হঠাৎ আক্রমণ করে গুরুতর আহত করে। তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার রসুনা গ্রামের জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৪৫) ও হাছেন আলী ছেলে শামীম (৩০)। জানা যায়, মাদকাসক্ত ও মাদককারবারীরা প্রতিদিন রসুনা ও লক্ষীপুর মসজিদের কাছাকাছি এলাকায় মাদক বিক্রি ও সেবন করে। তাদেরকে এই এলাকায় আসতে নিষেধ করা হলে মাদককারবারীরা নিষেধ উপেক্ষা করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। জাহাঙ্গীর ও শামীম গং প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে।

রাতের অন্ধকারে প্রতিবাদকারী ওপর চড়াও হয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শামিম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়