বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

কানাডা প্রতিনিধি: অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা , আবৃত্তি এবং কবিতা থেকে সঙ্গীত এর অনুষ্ঠান অত্যন্ত সাফল্যজনকভাবে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , সোমবার সন্ধ্যা ৮ থেকে রাত ১০টা পর্যন্ত টরন্টো ফিল্ম ফোরাম এর মাল্টি কালচারাল স্ক্রিন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রওশন জাহান উর্মি “নগ্ন নির্জন হাত” ও “ছায়া প্রিয়া”, মৌমিতা মৌ “বনলতা সেন” , রিফ্ফাত নূয়েরীন ‘আমি যদি হতাম” “আকাশলীনা” , আনিসা লাকী “অন্ধকার” ” নির্জন স্বাক্ষর” , দিলারা নাহার বাবু ” সোনালী ডানার শঙ্খচিল ” “শঙ্খমালা” , ইলোরা সাঈদ ” জনান্তিকে” , ফারিয়া সেহেলী “শিকার” ” বাংলার মুখ আমি দেখিয়াছি”, তামান্না ইসলাম “একদিন খুঁজেছিনু তারে ” , আসিফ চৌধুরী ” অদ্ভুত আঁধার এক” , আহমেদ হোসেন ” সুন্দর বনের গল্প’ এবং মানবী মৃধা কবিকন্যার লেখা “আমার বাবা” আবৃত্তি করেন। কবির কবিতা থেকে গান পরিবেশেন করেন সাদমান স্বপ্নীল এবং আসিফ চৌধুরী।

কবির সামগ্রিক জীবন নিয়ে প্রাণবন্ত তথ্যবহুল আলোচনা করেন – সেরীন ফেরদৌস। অনুষ্ঠানের শেষপ্রান্তে সদ্য প্রয়াত সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ এর সুরে , শওকত ওসমান এর লেখা, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এর বিখ্যাত গান ” জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি ” পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ফারজানা বেবী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে ব্যতিক্রমধর্মী আয়োজনটি শেষ হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়