রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁ জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরে মুক্তির মোষ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে নওগাঁ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ সমবেত হন।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ মুহূর্তেই ফুলে ফুলে ছেয়ে যায়। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখা,নওগাঁ জেলা প্রেসক্লাব , রিপোর্টার্স ইউনিটি নওগাঁ, সাংবাদিক ইউনিয়ন, অন্বেষা নিশান ক্লাব, জিয়া ব্রিগেট নওগাঁ জেলা শাখা, জিয়া সংসদ নওগাঁ জেলা শাখা, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মের কর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত জনতা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্যতা তুলে ধরে মাতৃভাষা মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। একুশের চেতনায় উদ্ভূত হয়ে দিবসটি নওগাঁয় শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ