একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধা নিবেদন
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে উলিপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিঃ রাত ০০.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মহান ভাষা আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে সম্মিলিত মোনাজাত করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খন্দকার মোঃ ফিজানুর রহমান,উলিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, প্রতিনিধি এশিয়ান টেলিভিশন,সাংবাদিক খালেক পারভেজ লালু,ওবিভিন্ন ইউনিট প্রধানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।