বিএনপির এমপিরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি বরাদ্দে কোনো প্লট গ্রহণ করবেন না
সংবাদের আলো ডেস্ক: বিএনপির কোনো সংসদ সদস্য (এমপি) ডিউটি ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি বা প্লট নেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এরইমধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৪৯টি গাড়ি সচিবালয় থেকে সংসদ ভবনে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ শেষে এসব গাড়ি ব্যবহার করেই তারা বাসায় ফিরে যাবেন।
সংসদ সদস্যরা যেহেতু সংসদ ভবনে অবস্থান করছেন। সে কারণে এ বছর নতুন মন্ত্রিসভার সদস্যদের আনতে বাসায় গাড়ি যাবে না। সরাসরি সংসদ ভবনে যাচ্ছে ৪৯টি গাড়ি বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।