,

শিরোনাম

নওগাঁয় ৫হাজার বস্তা সার জব্দ-ব্যবসায়ীর জরিমানা, সরকারি মূল্যে বিক্রি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে মোবাইল কোর্টের বিচারক। এ ঘটনায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার খড়িবাড়ি বাজারে ওই চারটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৫২ লাখ টাকা মুল্যের ৫হাজার বস্তা সার জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলার আঘোর বাজারে মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

খড়িবাড়ী বাজারে মেসার্স সিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দক হোসেনের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। এ ছাড়াও সাদাপুর খড়িবাড়ী বাজারে মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বুলবুল আহম্মেদের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। 

মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দকৃত সার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়