পর্যটন খাতে ২০ বছরে উল্লেখযোগ্য কাজ হয়নি: পর্যটনমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি এবং এই খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে বলে জানালেন বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইসিসিবি সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের জিডিপিতে পর্যটনের অবদান ৮ শতাংশে উন্নীত করতে চায় সরকার। পর্যটন খাতকে এগিয়ে নিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রতিও জোর দেওয়ারও তাগিদ দেন তিনি।
এদিকে, এবারের এই মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলায় দেশি-বিদেশি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের প্রদর্শনীর পাশাপাশি আছে ট্যুর অপারেটরদের বিটুবি সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।