,

শিরোনাম

শ্রীবরদীতে ১৬ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, জরিমানা ৫ হাজার টাকা

মোঃ শাকিল আহমেদ, শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

‎জানা যায়, খাটিয়াডাঙ্গা গ্রামের মো. বাবু মিয়ার মেয়ে মোছা. মিম আক্তারের বাল্যবিবাহের আয়োজন চলছিল। মিম আক্তার কাকিলাকুড়া মলামারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

‎বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়।

‎এ সময় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কিশোরীর অভিভাবকদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

‎উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও বাল্যবিবাহের আয়োজন বা উদ্যোগের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়