বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দোকান-মার্কেট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা

সংবাদের আলো ডেস্ক: এখন থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ দোকান মালিক সমিতি বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যবসায়ীদের এ সংগঠনটি জানায়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়টি জানান।

এই সিদ্ধান্তের জন্য দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে এতদিন সন্ধ্যা ৭টায় দোকানপাট, মার্কেট বন্ধে সরকারের নির্দেশনা ছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়