সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: সারাদেশে হাম ও উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৪ শিশু মারা গেছে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত ও উপসর্গে হামে ৪ জনের মৃত্যু হয়েছে। 

গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়