,

শিরোনাম

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসকে আবারও ভিসা দিল না যুক্তরাষ্ট্র

সংবাদের আলো ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে আবারও অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এএফপি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।

এই সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘের বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন আব্বাস। গত বছর অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো তার অংশগ্রহণের বিষয়টি অনুমোদন দিলে তিনি ভিডিওর মাধ্যমে ভাষণ দিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, তারা প্রয়োজনীয় সংস্কার করেনি এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়