সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

র‍্যাব-১২’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (০২ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন বালিয়াহালট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি নড়াইল জেলার সদর থানার মামলা নং-২৫ (তারিখ: ১৪/১১/২০১৪ খ্রি.), জিআর-৪১২/২০১৪ (নড়াইল সদর) এর আসামি রনি ইসলাম শেখ (৪০)। তিনি পাবনা জেলার খোদাইপুর গ্রামের আমিরুল শেখের ছেলে।

মামলার ধারায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) অনুযায়ী তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন এবং তার বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ডও ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়