বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ফসলকে একটা নোট অফ ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে। সনদে লেখা হয়েছে, কোনো দল নির্বাচনে জিতলে তাদের ইশতেহার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তাহলে জাতীয় ঐক্যের প্রয়োজন কী? বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে।’

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেমন বাহাত্তরের সংবিধানকে দলীয় ইশতেহারে পরিণত করেছিল, বিএনপিও এখন জুলাই সনদকে একইভাবে ব্যবহার করছে। জুলাই গণভোট একটি রাজনৈতিক সিদ্ধান্ত ও গণরায় ছিল। সেই রায় অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত। কিন্তু বিএনপি এখন সংস্কারের পথ থেকে সরে গিয়ে কেবল নির্বাচনের ইশতেহারের দিকে মনোযোগ দিচ্ছে।’

৭২ সালে প্রণীত সংবিধান নিয়ে নাহিদ বলেন, ‘৭২-এর সংবিধান স্বাধীন দেশের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রচিত হয়নি। এটি আইয়ুব খানের এলএফও-এর অধীনে নির্বাচিতরা তৈরি করেছিলেন। এই সংবিধানে একজন ব্যক্তির হাতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগসহ সব ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ রাখা হয়েছিল, যা থেকে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে।’

এ সময় তিনি তা বাতিল করে প্রয়োজনে নতুন সংবিধান পুনর্লিখন করার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়