বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বাদল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার আগে এ পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর দলটির আইনবিষয়ক সম্পাদক পদটি শূন্য ছিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।