রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সংবাদের আলো ডেস্ক: সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন। 

গতকাল শনিবার (১৮ এপ্রিল) দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্যসচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা এসময় উপস্থিত থাকবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়