গণভোটের রায় না মানলে আন্দোলন সরকারকে ভালো বার্তা দেবে না
সংবাদের আলো ডেস্ক: গণভোটের রায় মেনে না নিলে ১১ দলীয় ঐক্য রাজপথে যে আন্দোলন গড়ে তুলবে, তা সরকারের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। এই কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবি তোলা হয়।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
সমাবেশ শেষে গণমিছিল বের করে ১১ দলীয় ঐক্যের মিছিলটি কাকরাইল হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।