ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘জনগণের কথা ভেবে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না।’
রবিবার (১২ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, এটা স্বাভাবিক। কিন্তু বলার মতো কোনো কিছু হয়নি। যদিও বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে।’
সরকার দেশে কোনো পণ্যেরই দাম বাড়াতে চায় না বলেও জানান বাণিজ্যমন্ত্রী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।