বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদ মিছিল ও তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির

সংবাদের আলো ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ৩ দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে নাগরিক সমাজ। রাজধানীতে গত বছরের মতো ঈদ মিছিল হবে এবারও।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, ঈদের দিন সকালে হাইকোর্ট এলাকা থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে মিছিল শেষ হবে শাহবাগে। চাঁদরাতে রবীন্দ্র সরোবরে মেহেদি অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন এবং ঈদের পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসব হবে বলে জানান এনসিপি মুখপাত্র।

আসিফ মাহমুদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শামিল হতে পারবে এই আয়োজনে।

ঈদকে ঘিরে এ আয়োজনে যে কেউ ভলান্টিয়ার হতে পারবেন জানিয়ে তিনি বলেন, অর্থ সংগ্রহ করা হবে ক্রাউড ফান্ডিয়ের মাধ্যমে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়