,

শিরোনাম

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও, ভুক্তভোগীদের বিক্ষোভ ও মানববন্ধন 

বিশেষ প্রতিনিধি: ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  

জামালপুরের সরিষাবাড়ির সিমান্তবর্তী ধনবাড়ি সয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে সরিষাবাড়ীসহ আশপাশের কয়েক হাজার গ্রাহক সর্বস্বান্ত হয়ে পড়েছে। এ ঘটনায় শুক্রবার (৬ নভেম্বর) বিকালে সয়া বাজার এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা টাকা ফেরত ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, একতা ও গ্রামীণ সমিতির মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফের প্রতারণার শিকার হয়েছেন সরিষাবাড়ী ও ধনবাড়ি উপজেলার অসংখ্য সাধারণ মানুষ। নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ও আমানত হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। অনেকেই জীবনের শেষ সম্বলটুকু এই প্রতিষ্ঠানে জমা রেখে আজ চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি—এই অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের কষ্টার্জিত আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরো বলেন, গ্রামের অসহায় মানুষের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত, প্রতারকদের বিচারের পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকদের ন্যায্য পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়