,

শিরোনাম

৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি: জ্বালানিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আয়োজিত আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭ ই মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের মানুষ, এটা একটি জনযুদ্ধ ছিল, সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল, এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের সরকারের সময় জাতিসংঘের অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের, আর আমাদের তারেক রহমানের সরকারের সময়ও জাতিসংঘের অধিবেশনের সভাপতিও বাংলাদেশের। এটা শুধু বিএনপি সরকারের সময়ই সম্ভব।

আলোচনা সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্ব, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়