কামারখন্দে ৪০০ গ্রাম গাঁজাসহ একজন আটক
খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রাম থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ ইমান আলী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে কর্ণসূতি গ্রামে অভিযান চালিয়ে ইমান আলীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের হবিবর শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ইমান আলীর কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইমান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হচ্ছে।এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে একাধিকবার ফোন করে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।