সিরাজগঞ্জর এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই নভেম্বর) সকালে এনায়েতপুর হাট চত্বর আমতলায় থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে ও যুগ্নআহ্বায়ক আব্দুস সালাম ও আবু সালেহ আহম্মদ জামিলের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক শহিদুল ইসলাম সরকার একটি ঝাঁকজমক আনন্দন মিছিল নিয়ে আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করতে অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা বিএনপি’র যুগ্নআহ্বায়ক বিজয় আহম্মেদ,এনায়েতপুর থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ,এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, সদস্যসচিব আহম্মেদ আলী,এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী বেপারি, খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব গোলাম হোসেন গোলাফ, সদস্যসচিব আলহাজ্ব নজরুল ইসলাম,সিনিয়র যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মজনু, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অসমানগনি,যুগ্নআহ্বায়ক আঃ রশিদ সরকার, এনায়েতপুর থানা ছাত্রদলের, সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা, যুগ্নআহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।