উলিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন । যুগ্ম আহ্বায়ক, উলিপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, ৯নং গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা। বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ খোকার ছেলে ফ্রান্স প্রবাসীরাশেদুজ্জামান (সোহেল) ,গুনাইগাছইউনিয়ন বিএনপি ৩নংওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম, গুনাইগাছ ইউনিয়নের যুবদলের ১নং যুগ্ন আহবায়ক মোঃ এরশাদুল হক ,উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিবিসির মোরে এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।এদিকে অনুষ্ঠানে আসা কয়েকজন প্রবীণ ব্যক্তি ও সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য, সৎ ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রত্যাশা করছেন। তাঁদের মতে, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রয়োজন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]