কামারখন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রীতি ফুটবল ম্যাচ
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঐতিহ্যবাহী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। আয়োজনটি ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খান, ক্রীড়া শিক্ষক আকবর আলী এবং সাবেক ফুটবলার ফয়সাল তালুকদার খোকন।
খেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা ক্রীড়া সংস্থা। সংস্থার পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মো. কায়েস রেজা লিখন, সদস্য সচিব, উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়োজকরা বলেন, জাতীয় দিবসকে কেন্দ্র করে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।