,

শিরোনাম

মধ্যরাতে পরীমনির রহস্যময় ফেসবুক পোস্ট

সংবাদের আলো ডেস্ক: আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও উপস্থিত লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা এবং হট্টগোলের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচিত পরিমনি মধ্যরাতে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। পোস্টে ‘শহিদ ভাই’-এর শেখানো একটি কথা উল্লেখ করলেও কাকে বা কাদের উদ্দেশে এই মন্তব্য করা হয়েছে, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের…’। এর পরই তিনি লেখেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না?’ তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ইতিপূর্বে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই দিন সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেলেও আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে উপস্থিত সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় এক সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার গুরুতর অভিযোগ ওঠে।

ভিড়ের মধ্যে কেউ একজন তাকে স্পর্শ করেছেন—এমন অভিযোগ তুলে চরম ক্ষোভ প্রকাশ করেন এই চিত্রনায়িকা। ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়। আদালত চত্বরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সংবাদকর্মীদের সঙ্গে এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

একদিকে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার তীব্র নিন্দা জানাচ্ছেন অনেকে; অন্যদিকে ভিড়ের মধ্যে নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও হয়রানির শিকার হওয়ার বিষয়টিকে সামনে এনে পরীমনির পক্ষও নিচ্ছেন কেউ কেউ। সব মিলিয়ে পরীমনির আদালত প্রাঙ্গণের কর্মকাণ্ড এবং পরবর্তীতে মধ্যরাতের রহস্যময় ফেসবুক পোস্টটি এখন শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়