,

শিরোনাম

পরিমণির আচরণে ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া, তীব্র প্রতিক্রিয়া

সংবাদের আলো ডেস্ক: ১০ বডিগার্ড নিয়ে রাজকীয় আত্মসমর্পণ, ধাক্কাধাক্কিতে বিচারপ্রার্থীর মাথা ফাটানো, সাংবাদিকের মোবাইল কেড়ে গালাগালি, আর সবশেষে ফেসবুকে অশালীন স্ট্যাটাস! ৫০০ টাকার মুচলেকায় আদালত থেকে জামিন পেয়ে স্বস্তির বদলে উল্টো দিনভর একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত ও বিতর্কিত নায়িকা পরীমণি।

আদালত চত্বরে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সঙ্গে তার বাগবিতণ্ডা, গায়ে হাত দেওয়ার অভিযোগ এবং সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙার অভিযোগকে কেন্দ্র করে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিমণির আচরণের সমালোচনা করে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত চত্বরে জামিন পেয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পরিমণি। এ সময় গাড়িতে ওঠার মুহূর্তে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকা ওই ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অভিনেত্রী।

ওই ব্যক্তি সাংবাদিক রবিউল ইসলাম রাজু। তার দাবি, তিনি শুধু ভিডিও ধারণ করছিলেন। পরিমণি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। নিজের শারীরিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করে রাজু জানান, তার একটি হাত ঠিকমতো কাজ করে না। অন্য হাত দিয়ে তিনি মোবাইল ব্যবহার করছিলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক মুজাহিদ শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিম্নমানের এই অভিনেত্রীকে মাথায় উঠিয়েছেন দেশের রাঘববোয়ালরা। রাজুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে অত্যন্ত বিনয়ী একটা ছেলে। গায়ে হাত দেওয়া তো অনেক দূরের কথা। এর চেয়ে বড় প্রশ্ন হলো তার একটি হাত সচল। অপর হাতটি দিয়ে সে মোবাইল চালায়, মোজো রিপোর্টিংয়ের জন্য।

অন্যদিকে সাংবাদিক রাকিব হাসান লিখেছেন, রবিউল ইসলাম রাজু আমার দেখা সবথেকে ভদ্র বিনয়ী ও হাসিখুশি একটা ছেলে। 

আর কোন মেয়ে মানুষের ধারেরকাছে ঘেঁষা তো দূরের কথা, জোরে কথাও বলে না। অথচ আমাদের এই রাজুকেই হেনস্তা করেছে একটা মিথ্যা অপবাদ দিয়ে। আফসোস হয় এই সমাজে এসব হাইক্লাস…. দের দাম অনেক বেশি। তাদের অনেক ক্ষমতা। রাজু হয়তো বিচার পাবে না। কেউ হয়তো তার পক্ষে কথাও বলবে না। তবুও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম।

তুলন ভাই নামে একজন লিখেছেন, তুই আমার গায়ে হাত দিছস কেন বাই*** সাংবাদিকতা সো*** আমার লগে? এভাবে হাজার মানুষের সামনে গালিগালাজ করছিল পরিমণি৷ পরিমণি বলছিল, এই শার্ট পরা সাংবাদিক নাকি তার গায়ে হাত দিছে। যদিও ভিডিওতে এমন কিছুই দেখা যায়নি। যদি করেও থাকে এটা অবশ্যই অন্যায় সেটার জন্যে পুলিশে দেন কিংন্তু প্রকাশ্যে গালাগালি করা একজন পাবলিক ফিগারের শোভা পায়? পরিমণি আজ না, এর আগেও তার লাইভে এমনকি পোস্টে গালাগালি করত৷ অথচ সে নাকি অনেকের আইডল। পরী লাস্ট কি মুভি করছে এটা কেউ নামও বলতে পারবে না।

অথচ ওর লাইফ স্টাইল দেখেন। এতো টাকার উৎস আসলে কই থেকে আসে? পুরোনো একটা মামলার জামিন নিতে আজকে আদালতে সে আসছে ১০ বডিগার্ড নিয়া। এরপর সাংবাদিকদের ফোন কেড়ে নিছে পরিমণির বডিগার্ডরা৷ এমনকি তাদের গায়ে হাতও দিছে৷ মানে ওই কি এ দেশের প্রেসিডেন্টি হয়ে গেল নাকি, বুঝলাম না। এর আগে কালবেলা অনলাইনকে রবিউল ইসলাম রাজু বলেন, আদালতের লিফটে ওঠার সময় থেকেই পরিমণির সঙ্গে তার অপ্রীতিকর পরিস্থিতির শুরু। ভিডিও ধারণ করার সময় পরিমণি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়