আওয়ামী লীগকে পূর্নবাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি: নাহিদ ইসলাম
সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলছেন, আওয়ামী লীগকে পূর্নবাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি। ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে ওঠে। তারা গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। পূর্বে যারা ক্ষমতায় ছিল, তারা অনেক আইন পাশ করছেন। সেগুলো টিকে নাই।
এভাবে জোর করে বেশীদিন ক্ষমতায় থাকা যায়না। বিএনপি মরহুম বেগম খালেদা জিয়ার উপর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কথা ভুলে গেছেন। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতন কীভাবে এতো সহজে ভুলে যায় তারা। জামায়াতের সাথে তারা এজেন্ডা ভিত্তিক জোট করলেও আদর্শিক কোন জোট করেননি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে একক প্রার্থী দেবে এনসিপি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের এসব বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সদস্যসচিব সারজিস আলম, যুগ্ন আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে গাইবান্ধায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।