আমির হামজার নারী ঘটিত ভিডিও ও অডিও আমার কাছে এসেছে: রাশেদ খাঁন
সংবাদের আলো ডেস্ক: কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারী ঘটিত কিছু ভিডিও ও অডিও পাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ফেসবুকে তার ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে এ তথ্য জানান। পোস্টটির প্রায় ঘণ্টাখানেক পর রাশেদ খাঁন ৫৫ সেকেন্ডের একটি অডিও ক্লিপও প্রকাশ করেন।
পোস্টে রাশেদ খান লিখেন, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারী ঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি। নীচে আমির হামজার কথোপকথনের যৎসামান্য দেওয়া হলো। এছাড়া কমেন্ট বক্সে অডিও লিংক যুক্ত করা হয়েছে। দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে…।
“একদম হুলুস্থুলুস করে ফেললো বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেলো। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না।
এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।
আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত। তো অন্যায় করার পরে অনুতপ্ত হলে তারে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের যদি মানুষ হন। আমি বললাম যদি সুযোগ পাই, লাইনে গেলে, হয়তো সাইফুল স্যারকে সাথে নিয়ে আপনাদের বাড়িতে একদিন যাবো। অ্যান্টি আঙ্কেলের কথা, উনাদের হাত-পা ধরে দরকার হয় মাফ চেয়ে নেবো, এই পর্যন্তই….”


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।