,

শিরোনাম

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দারিদ্র ও অসহায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজায় দরিদ্র অসহায় হিন্দু পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী সংগঠনের উদ্যোগে গৌরিপুর নিজ কার্যালয়ে শতাধিক হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু লবন, পিয়াজ।

সংগঠনের সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বিজয় কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় খাদ্য সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া, সংগঠনের সহ-সভাপতি প্রিয়তোষ সরকার, সমাজকর্মী তাহমিনা জলি প্রমুখ।

সংগঠনের প্রধান উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া বলেন, আমরা হিন্দু-মুসলমান সবাই এক জাইগায় বাস করি। একে অপরের পাশে দাড়াবো এটাই আমাদের ধর্ম। আমরা যত মনুষ্যত্ব চর্চা ততই মানুষ হয়ে উঠবো। 

সংগঠনের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন,  পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ হচ্ছে মানুষকে আহার করানো। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সামনেও অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়