,

শিরোনাম

দুর্গাপুরে সাংবাদিক হত্যাকারীদের সনাক্ত করে  দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন 

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত সনাক্ত, গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের প্রেস ক্লাব মোড়ে দুর্গাপুর প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রেসক্লাব সহ সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন,  প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক,  নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টিভির স্টাফ রির্পোটার কামাল হোসাইন,  প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী। 

মানববন্ধনে  সাংবাদিক  বলেন, “সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর সরাসরি এক বরবরোচিত আঘাত। ঘটনার ৪০ ঘণ্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও অপরাধীদের সনাক্ত করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হয়, তবে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিক  নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে নিহতের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য  প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য -গত  বৃহস্পতিবার(১৫ অক্টোবর)  রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। 

ঘটনার পরদিন শুক্রবার (১৬ অক্টোবর)  রাতে 

নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়