দেশের মানুষ ভালো নেই: জামায়াত আমির
সংবাদের আলো ডেস্ক: দেশের মানুষ ভালো নেই, কেবল শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
এ সময় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দুই-একজনের ভুলের কারণে গোটা আলেম সমাজকে দোষারোপ করা হয়, যা ঠিক না।
জামায়াত আমির বলেছেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাশ হয়েছে, এই আইন সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের নিয়তে সমালোচনা করতে হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।