কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় বিশেষ অভিযান, ১৩মোটরসাইকেল আটক
জেলা প্রতিনিধি, নওগাঁ: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শুরু হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। শনিবার (৩অক্টোবর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে শুক্রবার (২অক্টোবর) সকাল থেকে লিশ সুপারের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। প্রত্যেকটি মোটর সাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা এবং জরিমানা করা হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় এই জেলা জুড়ে কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। অভিযানের প্রথম দিনেই শহরের বিভিন্ন স্থান থেকে দশ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে মুসলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
এসপি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মোটরসাইকেল চালানোর জন্য কখনও দিবেন না। এর দ্বারা অপরাধ অথবা দুর্ঘটনা ঘটতে পারে। কিশোর অপরাধ, ইভটিজিং অথবা কিশোর গ্যাং সংক্রান্তে নওগাঁ জেলার কোথাও এসংক্রান্ত তথ্য থাকলে পুলিশ সুপারের (01320123501 whatsapp) নাম্বারে অথবা স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে তথ্য অথবা ছবি প্রেরণ করার জন্য অনুরোধ করা হইল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।