বেতিল বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল হাট-বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ও সহসভাপতি পদে ইউসুফ আলী বাবু নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গননাশেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষনা করেন চৌহালী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এসময় সমিতির অন্তর্বতীকালীন কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে মোট ৪৫৬ ভোটারের মধ্যে ৪০৪ ভোট কাস্ট হয়। বাতিল হয় এক ভোট।
সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান পান ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ৩৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান ৫৯ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রুমান মন্ডল, নুর আলম মোল্লা, বেলাল হোসেন, জহুরুল ইসলাম মির্জা, ময়েন উদ্দিন বেপারি ও নাসির উদ্দীন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।