,

শিরোনাম

বেলকুচিতে দেলুয়াকান্দী গ্রামবাসীর উদ্যোগে গ্রামের উন্নয়ন ও রাস্তা মেরামত নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে দেলুয়াকান্দী গ্রামের উন্নয়ন, রাস্তা মেরামত ও শান্তি-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসীর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় দেলুয়াকান্দী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সমাজ উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রাকিবুল হাসান শামীম সভায় বিশিষ্ট সমাজসেবক কাশেম মন্ডলের সভাপতিত্বে আব্দুল মান্নান সরকার, হাফিজুর রহমান সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের গ্রামবাসী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল হাসান শামীম বলেন, গ্রামের উন্নয়ন এবং রাস্তা মেরামতের ক্ষেত্রে টাকার কোনো ঘাটতি রাখা হবে না। তিনি ব্যক্তিগত তহবিল থেকে বড় ধরনের ত্যাগ স্বীকার করার ঘোষণা দিয়ে জানান যে, গ্রামের রাস্তাঘাট এমনভাবে সংস্কার করা হবে যাতে রিকশা, ভ্যান, মিশুক, বাইক বা প্রাইভেট কার চলাচলে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়।

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী রাজনীতি বা কোনো প্রকার হিংসা-বিদ্বেষের উদ্দেশ্যে নয়, বরং এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও ঐক্য বজায় রাখার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া গ্রামে প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল স্থাপন এবং মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​অনুষ্ঠানে এলাকাবাসী ও যুবসমাজকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গ্রামের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়