,

শিরোনাম

রামকৃষ্ণপুর ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন আফছার উদ্দিন

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে বসবাসরত সকল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আফছার উদ্দিন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক এবং সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলুক—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শারদীয় দুর্গোৎসব আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হোক বলে কামনা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়