বেলকুচিতে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও ২০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে ঔষুধ বিতরন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ১৩৫ জনের ডায়াবেটিস স্ক্রিনিং, ১০০ জনের বেশি লোকের রক্তের গ্রুপ নির্ণয় ও ২১৪ জন রোগীকে বিনামূল্যে ঔষুধ বিতরন করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বেলকুচি উপজেলার শেলবরিষা নাছরিন-আমির সেবা কেন্দ্রের আয়োজনে ও শেলবরিষা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এবং ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পি আর পি সেন্টার ডায়াগনষ্টিক হাসপাতাল সিরাজগঞ্জ এর সার্বিক সহযোগিতায় দিনভর বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসাপত্র সহ প্রয়োজনীয় সকল ঔষধ বিতরণ করা হয়। এসময় বিনামূল্য ডায়াবেটিস রোগীদের স্ক্রীনিং, রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: এ,বি,এম কামরুল হাসান।
এছাড়াও রোগী দেখেন সিরাজগঞ্জ নর্থ-বেঙ্গল মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: শাম্মী আক্তার, ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পিআরপি সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চর্মরোগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: আসাদুজ্জামান বাবু, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো: মেজবাহ উদ্দিন।
উক্ত ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষুধ বিতরন অনুষ্ঠানে নাছরিন আমির সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আমির হোসেনের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার জয়ের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব ডক্টর অশোক কুমার রায়, তিনি তার বক্তব্য এ বলেন, আমি প্রায়ই ফেসবুকে দেখি ডা: কামরুল তার সেবামূলক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করে যাচ্ছেন। বেশীর ভাগ মানুষই আছেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকায় এমন ধরনের কাজ করেন না।
কিন্তু ডা: কামরুল কে দেখছি ভিন্ন। তিনি তার এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে এমন দিনে সেবামূলক কাজের পাশে থাকতে পেরে অনেক ভালো লাগছে। সকলের জন্য শুভ কামনা রইলো। এমন ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে খুশি এলাকার অসহায় গরীব রুগীরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।